ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় নগরী লেইস্টারের একটি দোকানে বড় ধরণের বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত আরো চার ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে, এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর টেলিগ্রাফ।
বিস্ফোরণের খবর পাওয়ার পর তারা তা মোকাবেলায় সেখানে ছুটে যায় ব্রিটিশ পুলিশ। সোমবার সকালে পুলিশ এ খবর গণমাধ্যমকে জানায়।
লেইস্টারশায়ার পুলিশ টুইটারে এক বার্তায় জানায়, সেখানে একটি বড় ধরণের ঘটনা ঘটেছে। সকল জরুরি বিভাগ বর্তমানে এটা মোকাবেলায় কাজ করছে।
পুলিশের ওই বার্তায় লোকজনকে ‘অনুগ্রহপূর্বক এলাকাটি এড়িয়ে চলার কথা বলা হয়। বার্তায় আরো বলা হয়, এ ঘটনায় স্থানীয় বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
এক মুখপাত্র জানান, লেইস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসক্যু সার্ভিস স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে জনমুখে বিস্ফোরণ ও আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগনো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ইত্তেফাক/আনিসুর