ইভটিজিংয়ের দায়ে জাপা নেতাকে জরিমানা

 
বদরগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি আ. রাজ্জাককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক সোমবার এ রায় দেন।
 
রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি পৌরশহরের বালুয়াভাটা মহল্লার আ. হামিদের ছেলে।
 
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক জানান, ইভটিজিংয়ের দায়ে ওই জাপা নেতাকে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি