দৌলতপুরে শিক্ষা সফরের বাস ডোবায়, আহত ২৭

গাংনী থানার এন.পি. (নওদাপাড়া পিরতলা) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের একটি বাস উল্টে ডোবায় পড়ে গিয়েছে। এ ঘটনায় ২৭ শিক্ষার্থী আহত হয়েছে।  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচাঁমাদিয়া নামক স্থানে সোমবার এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে ১০০ শিক্ষার্থী নিয়ে ওই স্কুলের দুইটি মিনিবাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিড়িয়াখানা ও শিশু পার্কে শিক্ষা সফরে যাচ্ছিল। এ সময় রাস্তায় ইট ভাটার পড়ে থাকা মাটির কারনে দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে এন.পি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, রাস্তায় পড়ে থাকা মাটি কাঁদায় পরিনত হওয়ায় মেয়েদের বহন করা বাসটির চাকা পিছলে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারনে আমার স্কুলের ২৭ জন ছাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পচাঁমাদীয়া গ্রামের আবাদী জমি থেকে ইটভাটার মাটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে আনা নেওয়ার ফলে রাস্তায় মাটি পড়ে থাকে। আর সেই পড়ে থাকা মাটি গতরাতে বৃষ্টির কারণে কাঁদায় পরিনত হয়েছে। যে কারনে রাস্তায় চাকা পিছলে বাসটি খাদে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/নূহু