যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। মুন্নি ঢাকায় যাওয়ার জন্য যশোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা উপজেলা চেয়ারম্যান মুন্নিকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, ‘মুন্নির বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি যশোর বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করেছিলেন হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ মজিদকে।
ইত্তেফাক/আরকেজি