ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুলাল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে  উপজেলার শাহপুর এলাকায় কুটি-চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত দুলাল মিয়া উপজেলার চরনাল দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গতকাল রাতে দুলাল মোটরসাইকেলে করে কুটি থেকে কসবা যাচ্ছিলেন। পথে শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
 
ইত্তেফাক/এসএস