চারতলা থেকে পড়েও বাঁচল শিশুর প্রাণ, ভিডিও ভাইরাল

 
মিশরের একটি শহরে একটি চারতলা ভবন থেকে পড়ে যাওয়া শিশুকে প্রায় নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করেছেন দুই পুলিশ কর্মকর্তা। পাঁচ বছর বয়সী আম্মার মোতাজ আব্দ. এল সালাম ওই ভবনের তিনতলার একটি বারান্দায় খেলা করতে গিয়ে পড়ে যান।
IMG0
পরিবারের সাথে আম্মার মোতাজ 
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণ মিশরের আশূত শহরে ওই ভবনটি পাহারা দেবার দায়িত্ব ছিল দুই পুলিশ কর্মকর্তার। হঠাৎ তারা দেখলেন একটি শিশু চারতলা থেকে ঝুলছে, এখুনি সে পড়ে যাবে। সাথে সাথে পুলিশ দু'জন তৈরি হয়ে গেলেন, পড়ন্ত শিশুটিকে হাওয়ায় ধরে ফেললেন তারা। আর এর ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় শিশুটি।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জনায়, এ ঘটনায় শিশুটি এবং ওই পুলিশ সদস্য সামান্য আহত হয়। পরে চিকিৎসার জন্য তাদের কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ