ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় সরোয়ারর্দী হোসেন খোকা (৮২) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক সরোয়ার্দী হোসেন খোকা শেরপুর পৌর শহরের প্রফেসর পাড়া গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে। তিনি শেরপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সরোয়ার্দী হোসেন খোকা আজ সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের কলেজরোড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় বগুড়া গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ খবর পেয়ে কলেজের ছাত্র ও স্থানীয় জনগণ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে এবং ঘাতক ট্রাক চালক দুপচাচিয়া পাচথিতা গ্রামের তমির উদ্দিনের ছেলে হোসেন আলীকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস