সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরণ ও মাথাপিছু রেমিটেন্স বৃদ্ধি, ইকোনমিক জোনভুক্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য দক্ষ কর্মী তৈরি, এ্যাপ্রেনটিচশিপ (শিক্ষানবিশ) প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক ট্রেডে অনলাইনে প্রশিক্ষণের জন্য যৌথভাবে কাজ করবে এটুআই প্রোগ্রাম এবং ইউসেপ বাংলাদেশ।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ এসএসএফ ব্রিফিং রুমে এটুআই প্রোগ্রামের সাথে ইউসেপ বাংলাদেশ-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ইউসেপ বাংলাদেশে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিনাহ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় এটুআই প্রোগ্রাম এবং ইউসেপ বাংলাদেশের যৌথউদ্যোগে চারটি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি স্পেশালিস্ট আসাদ-উজ-জামান, ইউসেপ বাংলাদেশ এর চিফ প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান এবং এটুআই ও ইউসেপ বাংলাদেশএর উর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/ রেজা