স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
ধানসিঁড়ি এলিট-পেইন্ট সিরাজ কিশোর ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৩-১ গোলের ব্যবধানে শিকলবাহা স্পোর্টস একাডেমিকে হারায়। জয়ী দলের হয়ে গোল করেন জাহিদ, মাঈনু ও মোবারক। বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান কমায় জামাল উদ্দিন। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এলিট পেইন্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিরাজ কিশোর ফুটবল লিগে অংশগ্রহণ করে ৮টি দল।
চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট
রেলিগেশন মুক্ত শাহাজাহান সংঘ
চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা চার জয়ে আপাতত রেলিগেশন মুক্ত হলো শহীদ শাহাজাহান সংঘ। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটি মাত্র ৩ রানে শক্তিশালী সিটি করপোরেশন একাদশকে পরাজিত করে এ সাফল্য পায়।
সংক্ষিপ্ত স্কোর: শাহাজাহান সংঘ ৫০ ওভারে ২০৩/৯ (আফসারুল ৭০, মঈনুদ্দিন রাসেল ২২, হারুন ৩/৪৭)। সিটি করপোরেশন একাদশ ৪৬.৩ ওভারে ২০০/১০ (নাজিম উদ্দিন ৬৪, রবিউল ৪৯, মঈনুল ৩১। শহীদুল ৩/৩১, মাহাতাফ ৩/৩৫)।