সৌদি সফরের আমন্ত্রণ গ্রহণ সাদ হারিরির

 
সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। গত নভেম্বরে তিনি রিয়াদে গিয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেন। 
 
পরে ফ্রান্স হয়ে দেশে ফিরে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। এরপর এটা হবে হারিরির প্রথম সফর। সোমবার লেবাননে সৌদি প্রতিনিধি নিজার আল-আলাউলা সাদ হারির সঙ্গে বৈঠক করেন। 
 
এই সময় হারিরির কাছে সৌদি আরব সফরের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। হারিরি আমন্ত্রণ গ্রহণ করেন। লেবাননের প্রধানমন্ত্রীর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা
 
ইত্তেফাক/আনিসুর