চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

চীনের উত্তরাঞ্চলের হেবাই প্রদেশে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৩ জন। স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়।
 
জিংতাই কাউন্টির প্রচার বিভাগ জানায়, প্রদেশটির এক মহাসড়কে একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বিকেল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পর চারজন মারা যায়।
 
এ ঘটনায় আহত অপর ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দেশটির কর্তৃপক্ষ জানায়।
 
ইত্তেফাক/এমআই