আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির মা মরহুমা বেগম ফজিলাতুন্নেসার কুলখানি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
জানা যায়, আগামীকাল সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। মন্ত্রী ওবায়দুল কাদের তার মায়ের কুলখানিতে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ওবায়দুল কাদেরের মা। তার বয়স হয়েছিল ৯২ বছর।
ইত্তেফাক/এসএস