মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির ব্যাংক হিসাব তিনদিনের জন্য জব্দ রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
এনবিআরের করা এই স্থগিত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার তিনি এ আদেশ দেন। এর মঙ্গলবার হাইকোর্ট এনবিআরের চিঠির কার্যত্রম স্থগিত করে দেয়।
প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট থেকে সব ব্যাংকে রবির অ্যাকাউন্ট জব্দ করতে চিঠি পাঠানো হয়। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে রবি।
ইত্তেফাক/ইউবি