ভয়াবহ বন্দুক হামলার পর ক্লাসে ফিরেছে ফ্লোরিডার সেই স্কুল শিক্ষার্থীরা

মাত্র দু’সপ্তাহ আগে ভয়াবহ কাণ্ড ঘটে গেছে সেখানে, সে কারণে স্কুলটিতে প্রবেশে এক ধরনের আতঙ্ক কাজ করছিলো সবার মধ্যে। দুই সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার চালু হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল। খবর এবিসির।
IMG0
এর আগে, পার্কল্যান্ডের ওই স্কুলটিতে ঢুকে সরাসরি গুলি চালানোর ঘটনায় সেদিন ১৭ জন নিহত হন। এতে শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। এ ঘটনায় পুলিশের ব্যাপক সমালোচনা হয়েছে। ওই স্কুলের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা স্কট পিটারসন আত্মপক্ষ সমর্থন করে আদালতে বিবৃতি দিয়েছেন। তবে পিটারসনকে ‘কাপুরুষ’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
IMG1
মঙ্গলবার দেখা যায়, শিক্ষক শিক্ষার্থীরা ফুল হাতে স্কুলে আসেন। নিহতদের স্মরণে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। অকালে প্রিয়জন হারানোর কষ্টে অঝোরে কাঁদতে দেখা গেছে অনেককেই। সবার একটাই দাবি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। কিন্তু এতেও টনক নড়েনি যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত দেশটির অস্ত্র আইন পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। এবিসি।
 
ইত্তেফাক/সেতু