টেকনাফে ৩ লাখ ইয়াবা ও ট্রলারসহ মিয়ানমারের ৬ জেলে আটক

টেকনাফ কোস্টগার্ড স্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা ও ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ছয় রাখাইন অধিবাসীকে আটক করেছে।
 
জানা যায়, বুধবার দুপুর সোয়া ১ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল (জি), বিএন মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াঁদ্বীপের দক্ষিণ-পূর্বদিকের বাংলাদেশ জলসমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের মাছ শিকারী একটি ফিশিং ট্রলার তল্লাশি করে ১৫ কোটি টাকা মূল্যমানের ৩ লাখ পিস ইয়াবাসহ ৬ জন মিয়ানমারের জেলেকে (রাখাইন সম্প্রদায়ের অধিবাসী) আটক করে ফিশিং ট্রলারটি জব্দ করেন। 
 
আটককৃতরা মিয়ানমার নাগরিক হলেও তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এদিকে টেকনাফের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা গত ১ সপ্তাহে ৬ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
 
ইত্তেফাক/কেকে