ট্রাম্পের জামাতা কুশনারের ক্ষমতা কমালো হোয়াইট হাউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকালীন রুশ সংশ্লিষ্টতা নিয়ে কোণঠাসা অবস্থার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে জারেড কুশনারের ক্ষমতা খর্ব করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের কর্মকর্তা হিসেবে ইভানকার ট্রাম্পের স্বামী কুশনার আগে দেশটির অতি গোপনীয় গোয়েন্দা রিপোর্ট সহজে পেলেও এখন থেকে আর তা পাবেন না।
 
এ ব্যাপারে কুশনারের আইনজীবী অ্যাবে লওইল জানিয়েছে, গোপনীয় তথ্য বা রিপোর্ট পাওয়ার যে সাময়িক ক্ষমতা কুশনারের ছিল- এখন তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা রিপোর্ট না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পরবে না। তার আইনজীবী বলেছেন হোয়াট হাউজের গোপনীয়তা রক্ষায় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা মার্কিন প্রশাসনের শৃঙ্খলাকে বিবেচনা করেই। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু