কক্সবাজারে অগ্নিকাণ্ডে ২জনের মৃত্যু

 
কক্সবাজার সদরের ঈদগাঁয়ে ৩ বসত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মো. আবদুল্লাহ (১৫) ও শহরিয়ার (৮) নামের ২জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমারিয়া ঘোনায় এলাকার মৃত ইছাহাক আহমদের ছেলে রশিদ আহমদের বাড়িতে।
 
নিহতরা হলেন- ওই এলাকার রশিদ আহমদের ছেলে নবম শ্রেণির ছাত্র আবদুল্লাহ (১৫) ও তার নাতি শাহরিয়ার (৮)। স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
এদিকে খবর পেয়ে সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোছেন প্রিন্স, স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলম ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন।
 
ইত্তেফাক/আরকেজি