কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত স্বামীকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন তার স্ত্রী।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মাদকাসক্ত স্বামী মিরাজুল ইসলামকে (৫০) তার স্ত্রী রুবিনা খাতুন ও মা শাহিদা পুলিশে সোপর্দ করেন।
মা শাহিদা জানান, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দিন দিন তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরিবারের সদস্যরা।
স্ত্রী রুবিনা জানান, প্রতিদিন মাদক সেবন করে বাড়িতে এসে সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতো মিরাজুল। তাকে ভালো পথে ফিরিয়ে আনার সব চেষ্টায় ব্যর্থ হয়ে স্বামীকে পুলিশে দিয়েছি।
পরে মাদকাসক্ত মিরাজুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদের কাছে হাজির করা হয়। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিরাজুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/নূহু