সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি টাকার হেরোইন সহ ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের চালককে আটক করেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটককৃত চালকের নাম ডালিম। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস এর একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালিয়ে চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় কোচসহ চালক ডালিমকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, 'উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ১ কোটি টাকা। এ ঘটনায় মামলার থানায় মামলা হয়েছে।'
ইত্তেফাক/এসএস