নগরকান্দার সাবেক সংসদ সদস্যের মৃত্যু

 
ফরিদপুর-২ নগরকান্দা আসনের সাবেক সাংসদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা একেএম খায়রুজ্জামান বতু মিয়া বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
 
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টায় মরহুমের জানাযার নামাজ উপজেলা সদরের এমএন একাডেমি মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রামে নগরকান্দার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 
একেএম খায়রুজ্জামান বতু মিয়া ১৯৮৫ সালে উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে  চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ফরিদপুর-২ নগরকান্দা আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
ইত্তেফাক/আরকেজি