নতুন মাত্রায় যাত্রা শুরু করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আয়তন ও থানা বৃদ্ধি করে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ১২টি থানার কর্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে ৮টিই নতুন থানা। আরএমপি ক্রাইম জোন ডিসি পশ্চিম ও ডিসি পূর্ব ২ ভাগে বিভক্ত ছিল। এখন ক্রাইম জোনকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হচ্ছে, ডিসি বোয়ালিয়া, ডিসি কাশিয়াডাঙ্গা, ডিসি মতিহার ও শাহ্ মখদুম। গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরএমপির নতুন ৮টি থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইত্তেফাক/আরকেজি