লোহাগড়ায় স্কুল নিবার্চনকে কেন্দ্র সংঘর্ষে আহত ২০

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথ পাড়া হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যাপীটের কার্য নির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপে মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যাপীটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে লাহুড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন সমর্থিত একটি প্যানেল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত অপর এটা প্যানেল অংশগ্রহণ করে। নির্বাচনে দাউদ হোসেনের প্যানেল পরাজিত হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে দীননাথপাড়া গ্রামের উভয় গ্রুপের লোকজন ঢাল-সড়কি, রামদা, ইট-পাটকেল ও লাঠিসোঠা নিয়ে ঘণ্টাব্যাপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ২০জন আহত হয়েছে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এলাকার আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি