হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা’র(৬৫)রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ০১ মার্চ বিকাল ৫টার দিকে হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ মুসাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার এবং জানাজা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রী মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ মুসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুদল করিম, বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতীক), চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক ও সিনেট-সিন্ডিকেট সদস্য এস. এম ফজলুল হক, সিনেট সদস্য ড. মনজুর উল আমিন চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, হাটহাজারী কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন, হাটহাজারী ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ, হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আলম, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস গাজী জাফর আলম ও জাগৃতির সভাপতি মোস্তফা কামাল মঞ্জু শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ০১ মার্চ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, হাটহাজারী কলেজ গভর্নিং বডির সদস্য ও জাগৃতির প্রতিষ্ঠাতা ছিলেন।
ইত্তেফাক/নূহু