রাসেল আহম্মেদ
আপনি হয়ত বাড়িতে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করছেন। যেমন ফলাফল প্রত্যাশা করেন হয়ত তেমনটি পাচ্ছেন না। এমনকী গতি কম হচ্ছে বলে পরিষেবা প্রদানকারী সংস্থাকে দোষারোপও করেছেন বহুবার। তবু এই সমস্যার সমাধান পাননি আপনি। বাধ্য হয়ে অন্য সংস্থার থেকেও পরিষেবা নিয়েছেন। কিন্তু, সেটাও কিছুদিন ভালো পরিষেবা দেওয়ার পর তাতেও সমস্যা হচ্ছে। এই ধরনের ঝামেলা থেকে রেহাই পাওয়ারও উপায় রয়েছে। আপনার ওয়াই-ফাইয়ের হার্ডওয়্যারে সামান্য কিছু পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত গতির ইন্টারনেট পেতে পারেন আপনি।
আসুন, জেনে নিই কীভাবে বাড়াবেন আপনার ওয়াই-ফাই ইন্টারনেটের গতি
n কখনো আপনার কাছে থাকা রাউটারটিকে অবহেলা করবেন না। বরং সবসময় আপনার ওয়াই-ফাই রাউটারে লেটেস্ট ফার্মওয়ার আপডেট করুন।
n আপনার ডুয়েল ব্যান্ড রাউটারের ফ্রিকোয়েন্সি ২,৪ জিএইচজেড বদলে ৫ জিএইচজেড-তে বদলে নিন। এর ফলে যখন তখন নেট চলে যাওয়ার সমস্যা যেমন মিটবে, তেমনি বাড়বে গতিও।
n সর্বাধিক কভারেজ এবং স্পিডের জন্য ইন্টারনেটের ওয়াই-ফাই নেটওয়ার্ক আপগ্রেড করুন।
n কখনোই দেওয়ালের কাছে রাউটার রাখবেন না। ঘরের কোন জায়গায় সেটি রাখছেন তার উপরে গতি কমা-বাড়া নির্ভর করে। তাই সবসময় ঘরের মাঝে সেটিকে রাখতে চেষ্টা করুন। রাউটারটি কখনোই দেওয়ালে ঝুলিয়ে বা খোলা জায়গায় রাখবেন না।
বড় বাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ওয়াই-ফাই অ্যান্টেনা লাগালে গতি ও কভারেজ আরো ভালো পাওয়া যাবে। তাহলে সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই, দুর্দান্ত গতির নেট পরিষেবা মিলবে। ইচ্ছেমতো আপনার কাজ করতে পারবেন, কোনো বাধা ছাড়াই।