সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। শুত্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আে্বাদ আলীল ছেলে এখলাস (৪২)। আহত চালক বক্কর আলী (৩০) একই থানার উলত্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় জানান, কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। আহত হন চালক বক্কর আলী।
ইত্তেফাক/এএম