বকেয়া বেতন ও ভাতাসহ ৯ দফা দাবিতে ধর্মঘট পালন করছে রাজশাহী জুট মিলসের শ্রমিকরা। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে কোন শ্রমিক কাজে যোগ দেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১০টার দিকে শ্রমিকরা মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিল নিয়ে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কের দুইপার্শ্বে গাড়ির দীর্ঘ লাইন জমে যানজটের সৃষ্টি হয়। এ খবর পেয়ে কাটাখালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা জুট মিলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করে।
আরও পড়ুন: নববর্ষের দিন ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, 'গত জানুয়ারি থেকে রাজশাহী জুট মিলসের ৮০০ শ্রমিকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতনের দাবিতে তারা দেশজুড়ে আন্দোলন ও ধর্মঘট পালন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিবেন'।
ইত্তেফাক/জেডএইচডি