বালিয়াকান্দিতে নিখোঁজ যুবকের গলিত লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৩ দিন পর  ডোবা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার সকালে নিহতের নিজ বাড়ির পাশে করিম মণ্ডলের ডোবা থেকে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করেছে। নিহত ওই যুবকের নাম জালাল মোল্লা (৩৮)। তিনি ইসলামপুর ইউনিয়নের রাজধরপুরের শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে। 
 
নিহতের চাচাতো ভাই সোহেল মোল্লা জানান,  জালাল গত সোমবার বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ডোবায় লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ শনাক্ত করা হয়।    
 
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ি মর্গে পাঠানো হয়েছে। জালাল মোল্যার মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি