বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের তৃতীয় পর্যায়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে জনসভা অনুষ্ঠিত হবে।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আলোকে আগামী ১০ মার্চ শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতা ও ২০দলীয় জোটের জাতীয় নেতারা বক্তৃতা করবেন।
খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, খুলনার শহীদ হাদিস পার্কে আগামী ১০ মার্চ বিকেল ৩টায় জনসভার অনুমতি চেয়ে কেএমপি ও কেসিসি বরাবর লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে। রবিবার প্রস্তুতি সভার মাধ্যমে জনসভার সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হবে। বিভাগীয় সদর খুলনার জনসভায় এ অঞ্চলের জেলাগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হবে।
ইত্তেফাক/ইউবি