নাশকতার পরিকল্পনাকারী গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর চাঁচকৈড়ের বাড়ি থেকে শুক্রবার সকাল আটটার দিকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক মোল্লা (৫০) চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লার বাসিন্দা।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বৌভাতের নামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থক নিয়ে আব্দুল খালেক নাশকতার পরিকল্পনা করছিলেন। একারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা দমন আইনে মামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পষিদের চেয়ারম্যান আব্দুল আজিজ জানান, বাবলুর বাড়িতে বৌভাতের দাওয়াত ছিল তার। তিনি যেতে পারেন নি। তবে কেন প্রশাসন বৌভাতের অনুষ্ঠান থেকে জামায়াত নেতা আব্দুল খালেককে গ্রেফতার করেছে এটা তার বোধগম্য নয়।
ইত্তেফাক/আরকেজি