রাজশাহীতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহী মহানগরীতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর তেরখাদিয়া এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
গ্রেফতার মো. মংলা (৪৫) নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে। তিনি নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। 
 
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরখাদিয়ার নিজ বাড়িতে সৎ মেয়েকে একা পেয়ে মংলার ধর্ষণ করেন। পরে নির্যাতিত মেয়েটি রাজপাড়া থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার গ্রেফতার মংলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
 
ইত্তেফাক/ইউবি