মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন: নানক

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার মোহাম্মদপুর মহিলা কলেজের রজত জয়ন্তী উৎসব-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
কলেজের অধ্যক্ষ্য প্রফেসর মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, প্রফেসর মো. নোমান-উর রশিদ, ব্যানবেইস পরিচালক মো. ফসিউল্লাহ, অধ্যক্ষ এম এ সাত্তার, কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, উপাধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিন প্রমুখ। 
 
জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের অন্যতম প্রধান কৌশল বিবেচনা করে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করছে। 
 
ইত্তেফাক/এমআই