আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার একটি শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণে ১২ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২২ জন। বিদেশি সৈন্যদের লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখাপাত্র নাজিব দানিশ এএফপিকে বলেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাবুলের কাবিল বে এলাকায় বিদেশি সৈন্যদের লক্ষ্য করে এ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। তিনি আরো জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলা যার দুদিন আগেই তালেবানকে একটি বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দিতে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী স্বীকার করেনি।-আল জাজিরা।
ইত্তেফাক/কেআই