নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

 
জমি নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। শনিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, নিহত দুলাল মিয়া (৪৬) কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
 
নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, একটি কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মুসলিম মিয়া ও বসু মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে মুসলিম মিয়ার পক্ষের দুলাল মিয়া নিহত হন।
 

ইত্তেফাক/এএম