ইভাঙ্কা ট্রাম্পের আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা

 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের ব্যবসা-বাণিজ্যে আন্তর্জাতিক চুক্তিগুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স’র সদস্যরা তার চুক্তিগুলো খতিয়ে দেখছে। 
 
সংশ্লিষ্ট দু’টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এবং টাওয়ার নিয়ে ইভাঙ্কার বিভিন্ন কার্যক্রম ও চুক্তিগুলো কোনো আইন লংঘন করেছে কিনা তা তদন্ত করছেন গোয়েন্দারা। 
 
এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ইভাঙ্কাকে নিয়ে তদন্তের খবর জানা গেল। তার অতীত জীবনের তদন্ত করতে গিয়ে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। 
 
ইভাঙ্কা হোয়াইট হাউসে পাঠানো প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা তথ্য সম্পর্কে জানতে পারেন। এজন্য তার বিষয়ে তদন্ত চলছে। সমপ্রতি ইভাঙ্কার স্বামী জারেদ কুশনারের এই ধরনের তথ্য পাওয়ার অধিকার বাতিল করা হয়। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর