সাভারে যুবককে কুপিয়ে হত্যা

 
সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
 
তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, ভোর রাতে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ বালুর মাঠে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।
 

ইত্তেফাক/এএম