শেয়ালের ফাঁদে ধরা পড়লো গন্ধগোকুল

সিরাজগঞ্জের তাড়াশে শেয়ালের ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল।  উপজেলার তালম ইউনিয়নের তালম-মহশীন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের ছাইদুর রহমান নামে এক ব্যক্তি তার পুকুর পাড়ে শেয়াল মারার জন্য একটি লোহার তৈরি ফাঁদ পেতে রাখেন। আজ শনিবার সকালে দেখতে পান ওই ফাঁদে বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুলটি ঢুকে আছে। পরে স্থানীয়রা প্রাণীটি ফাঁদের মধ্যেই অক্ষত অবস্থায় তালম-মহাশীন বাজারে রেখে দেন।
 
বন বিভাগের সিরাজগঞ্জ ও রায়গঞ্জ রেঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন বসকে গন্ধগোকুলটি উদ্ধার করতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস