ময়মনসিংহের ত্রিশাল টেক্সটাইলের সামনে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী। আজ শনিবার দুই ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
জানা যায়, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে ত্রিশাল থনা পুলিশ ও স্থানীয় শ্রমিকদের বিচারের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে। এ সময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিক্ষুব্ধদের সাথে আলোচনা হলে তারা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ওই স্থানে বাস চাপায় এক নারী নিহত হলে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে।
ইত্তেফাক/এসএস