স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগরীর সড়ক আলোকায়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় কোম্পানি এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমেটেড। শনিবার নগরভবনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে মতবিনিময় করে ভারতীয় কোম্পানির একটি প্রতিনিধি দল।
ভারতীয় কোম্পানি এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড অতিরিক্ত মহা-ব্যবস্থাপক সুদীপ ভার ও উপ-ব্যবস্থাপক (টেকনোলজি) জয়দেব সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল নগরভবনে আসে। তারা মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা মেয়রকে জানান, বৃহত্ পরিসরে সড়ক আলোকায়ন ও বিদ্যুত্ সাশ্রয়ী বাতি নিয়ে তার প্রতিষ্ঠান কাজ করে আসছে। রাজশাহীতে নিজস্ব অর্থায়নে তারা এ কাজে আগ্রহী।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, রাজশাহী মহানগরীর সড়ক আলোকায়নের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় কোম্পানি এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড।