বিএসএফকে নববর্ষের শুভেচ্ছা বিজিবির

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

রবিবার হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। ওইদিন হিলি চেকপোস্টের শূন্যরেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জিল্লুর রহমান বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর সংগ্রাম সিং এর হাতে মিষ্টির ১০টি প্যাকেট তুলে দেন।