৩১ তম বিসিএসের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আব্দুল্লাহ আল হাদী (পরিবার পরিকল্পনা), সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান (প্রশাসন), কোষাধ্যক্ষ এ. কে. হিরো (সমবায়) ও মুশফিকুর রহমানকে (শিক্ষা) সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। ৩ মার্চ ও গত ২৪ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে আরও যারা রয়েছেন তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সজল, প্রচার সম্পাদক নাজমা পারভিন, দফতর সম্পাদক আহসান হাবীব মিতু, উপদেষ্টা সাইফুদ্দিন অভি (খাদ্য), এফএম ফয়সাল (পুলিশ)। সহ-সভাপতি ফায়জুল উজ্জ্বল (প্রশাসন), সংস্কৃতি সম্পাদক মোশররফ মিলু।
কমিটিতে সদস্যরা হলেন- আহসান সাগর (কাস্টমস), জানে আলম (ট্যাক্স), বারিক রোকন (শিক্ষা), আল মামুন রনি (পিডব্লিউডি), আরিফুল ইসলাম রাসেল (অর্থনীতি), মো. আসাদুজ্জামান সুমন (প্রশাসন), আতিকুল আসিলাম (প্রশাসন), মাহাদি ফয়সাল (ট্যাক্স), লিংকন রায়, নাহিদ হাসান (প্রশাসন), নাজিবুল্লাহ সাকি (শিক্ষা), ফয়সাল, সবুজ, মামুনুল করিম (প্রশাসন)।
ইত্তেফাক/এমআই