কুমিল্লায় যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি

শনিবার রাতে কুমিল্লায় মাদকদ্রব্য ও অসামাজিক কর্মকাণ্ডের বিরোধের জেরে দুপক্ষের হামলা-পাল্টা হামলায় একজন খুন হয়েছে। নিহতের নাম রাসেল (২২)। এ ঘটনায় সোমবার পর্যন্ত পুলিশ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক জানান, মামলার আসামি বাবুল মিয়া, তার স্ত্রী রেখা বেগম ও রুস্তমের খালা লুত্ফুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে।