মৌলভীবাজারের বড়লেখায় বোয়ালী ইসলামিক সোসাইটির 'মেধা বৃত্তি' পরীক্ষায় বৃত্তি পাওয়া ৩২ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ মার্চ) উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারে এ পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
অনুষ্ঠানে শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর ও সোসাইটির সাধারণ সম্পাদক আবু জাফরের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, অধ্যাপক আব্দুস সহিদ খান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা বিএনপির সহসভাপতি মঈন উদ্দিন, ইউপি সদস্য সেলিম আহমদ খান, শিক্ষক ফারুক আহমদ, আমিন আলী, সোসাইটির সদস্য আব্দুল কুদ্দুস নূরী, আবু তাহের খান, সোসাইটির সদস্য আবু রায়হান জুয়েল, আহমেদুল ইসলাম, হাফিজ ওলিউর রহমান, আফজল হোসেন রানা প্রমুখ।
ইত্তেফাক/নূহু