যুক্তরাষ্ট্রকে প্রতিরোধের হুমকি উত্তর কোরিয়ার

 
যুক্তরাষ্ট্রকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যদি যুক্তরাষ্ট্র আগামী মাসে সামরিক মহড়া চালায় তাহলে উত্তর কোরিয়া তার নিজস্ব পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবে। 
 
কারণ এই মহড়া কোরিয়া উপদ্বীপে শান্তির যে আবহ বইছে তা নস্যাত্ করবে বলে মনে করে দেশটি। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে আলোচনা চলছে । রয়টার্স
 
ইত্তেফাক/আনিসুর