ফসলি জমির টপসয়েল যেন ইটভাটায় না যায় ------রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, পরিবেশ রক্ষায় আধুনিক ইটভাটা গড়ে তুলতে হবে। কোনোভাবেই  যেন ফসলি জমির টপসয়েল ইটভাটায় ব্যবহার না হয়, সেজন্য সকলকে সজাগ থাকার জন্য বলেছেন।

রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলার কামাত সাকোয়া এলাকায় কৃষি জমি নষ্ট ও পরিবেশের ক্ষতি করে না এমন পরিবেশ বান্ধব ইটভাটার বাণিজ্যিক উত্পাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।