ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূঞাপুর সংবাদদাতা ও ভূঞাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অভিজিত্ ঘোষের বাবা কানাই লাল ঘোষ (৮০) শনিবার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ি উপজেলার কষ্টাপাড়া গ্রামে তার মৃত্যু হয়েছে। তার স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে রয়েছে।
সাংবাদিক অভিজিত্ ঘোষের বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।