বাঁশখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

এলাকায় উত্তেজনা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে গত রবিবার রাত ৩টা নাগাদ দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আবুল কালামের লাশ থানায় রাখা হয়েছে।

বাঁশখালী হাসপাতালের ডাক্তার আমিনুল ইসলাম তারেক জানান, নিহত আবুল কালামে শরীরে ২০টির মতো ছররা গুলি রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার রেশ ধরে আবুল কালাম খুন হয়েছে। খুনিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।’