গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫

গাইবান্ধা প্রতিনিধি

সোমবার সকালে গোবিন্দগঞ্জের বোয়ালিয়ায় কর্ণফুলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বোয়ালিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­­­েক্স ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচজনকে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।