সিরাজগঞ্জ প্রতিনিধি
রবিবার রাতে সিরাজগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আসাদুজ্জামান শেখ (৪৮)। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার সুলতান শেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর জানান, শনিবার বিকালে হার্টের সমস্যার কারণে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়।