স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কিশোর আটক

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দায় রবিবার পহেলা বৈশাখের উত্সবে আসার পথে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে হচ্ছে উপজেলার ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে আমজাদ হোসেন মিয়া।

শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর অভিযোগ, আমজাদ মাঝে মাঝে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে বিরক্ত করে। বিষয়টি অভিভাবকে জানালে ক্ষিপ্ত হয়ে ওইদিন স্কুলের অনুষ্ঠানে আসার সময় পথ আটকে শ্লীলতাহানী করে।

এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া বলেন, মেয়েটির অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি আমাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ বলেন, অপরাধটি ভ্রাম্যমাণ আদালতের বিচারের ঊর্ধ্বে হওয়ায় আমজাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় বিচার করার নির্দেশ দেওয়া হয়েছে।