নতুন মুখ্যমন্ত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, চূড়ান্ত হয়নি শপথগ্রহণের তারিখ। ফল ঘোষণার পর ৪৮ ঘন্টাও কাটেনি।
এরই মধ্যে নতুন করে পৃথক রাজ্যের দাবি তুলেছে বিজেপির নির্বাচনী সহযোগী ইন্ডিজেনাস পিপল’স ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)।
আইপিএফটি’র দাবি, কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে অবিলম্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে হবে। সবদিক খতিয়ে দেখে সেই কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
গতকাল সোমবার আনন্দবাজার ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে আইপিএফটি’র সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা এই দাবির কথা জানান। আনন্দবাজার পত্রিকা
ইত্তেফাক/আনিসুর